আইন-বিচার

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান আপসের শর্তে গাজী নজরুলের জামিন চান। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

বিজ্ঞাপন

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

আরও পড়ুন

মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন এবং মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, চার দিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুলকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর মাকসুদা ইসলাম জামিন পান।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর