সোমবার (১২ অক্টোবর) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেন।
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ
নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এলে এসএমএস, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যাত্রীদের দ্রুত জানাতে হবে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রার সময়, পুনরায় টিকিট বুকিং, অর্থ ফেরত ও অন্যান্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।
ভিসার মেয়াদ বাড়ানো কিংবা অভিবাসন-সংক্রান্ত জটিলতায় পড়া যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করতে বলা হয়েছে। সময়মতো তথ্য না পেয়ে বিমানবন্দরে চলে আসা যাত্রীদেরও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে।
আরও পড়ুন
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগের জন্য প্রতিটি এয়ারলাইনসকে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগে পাঠাতে হবে।
বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করে। ফলে দেশটির বিমান চলাচলে বিঘ্ন দেখা দিলে এসব রুটের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।