মঙ্গলবার (১৩ অক্টোবর) ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলার পর আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, রিয়াদে আহত ৪
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানায় তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কয়েক ঘণ্টা পর আরামকোর ভবনে এ হামলা হয়। এর আগে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনার আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা দিয়েছিল হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার হিসেবে জ্বালানি স্থাপনা এবং ভূগর্ভস্থ তেল ডিপো ব্যবহার করছে। অন্যদিকে, হুতিদের সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর দাবি, সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলায় সানার একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
এ ছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আল-খারজ এলাকায় হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।