জাতীয়

কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ট্যাবুমুক্ত করে দ্রুত কাজে যেতে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রজনন স্বাস্থ্য বা শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক ট্যাবু ও লোকলজ্জার কারণে কিশোর-কিশোরীরা সঠিক তথ্য পায় না। প্রশ্ন করলেই তাদের ‘বেয়াদব’ বলে থামিয়ে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে এবং যেকোনো মানসিক ও সামাজিক সুরক্ষায় পরিবারকেন্দ্রিক উদ্যোগ নিতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে বড় পরিসরে ক্যাম্পেইন শুরু হওয়ার ঘোষণাও দেন তিনি।

বিজ্ঞাপন

ড. মুহিত আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে বাল্যবিয়ে বা পারিবারিক সহিংসতার ‘হটস্পট’গুলোতে লক্ষ্যভিত্তিক বিশেষ কর্মসূচি নিশ্চিত করা হবে। তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভরতার কথা উল্লেখ করে তিনি সঠিক তথ্যের জন্য একটি সহজলভ্য ও গ্রহণযোগ্য স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তোলার সরকারি পরিকল্পনার কথাও জানান। সেরাক-বাংলাদেশের আয়োজনে অধিবেশনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বেঞ্জামিন রিয়াজীসহ অন্যান্য অতিথিরাও বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর