অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের জন্য দেওয়া এই অনুদান বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার শ্রমিকদের কল্যাণে আন্তরিক। যেসব বড় প্রতিষ্ঠান আগে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের বকেয়া দিত না, বর্তমান সরকার সেই অর্থ আদায় করে সরাসরি শ্রমিকদের মাঝে পৌঁছে দিচ্ছে। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানরা যেন অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
জাতীয়
৫৮৩ শ্রমিকের মাঝে প্রায় ৫ কোটি টাকার অনুদান বিতরণ করলেন শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কলকারখানায় অনিয়ম হলে তা রাজপথে আন্দোলন না করে আগেভাগে শ্রম পরিদর্শকদের জানাতে হবে, যাতে সরকার ব্যবস্থা নিতে পারে। উৎপাদন বাড়লে শ্রমিকদের মজুরিও আলোচনার মাধ্যমে বাড়ানো সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
-
বিমান মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পর্যটন খাতের উন্নয়নে জোরবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্ছে ৪৩২ যুব সংগঠনবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ট্যাবুমুক্ত করে দ্রুত কাজে যেতে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রীবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
একই বিভাগের আরও খবর

নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
আজ জাতীয় ডেজার্ট দিবস: মিষ্টিমুখে উদ্যাপনের দিনবুধবার, ১৪ অক্টোবর ২০২৬