জাতীয়

বিমান মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পর্যটন খাতের উন্নয়নে জোর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে নেপালের হিমালয়ান এয়ারলাইনস কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়েও নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর