মিয়া গোলাম পরওয়ার বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন এবং জামায়াত আমির তা মনোযোগ দিয়ে শুনেছেন। দেশের সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য বলে উল্লেখ করেন ডা. শফিকুর। সভায় ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে জামায়াত কর্মীদের ভূমিকার প্রশংসা করেন হিন্দু নেতারা।
রাজনীতি
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করার এবং মসজিদের খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচারের আহ্বান জানান। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরও পড়ুন
-
সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁনবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলামমঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
-
‘বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ’মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁনবুধবার, ১৪ অক্টোবর ২০২৬
-
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলামমঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
-
‘বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ’মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
-
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলসোমবার, ১২ অক্টোবর ২০২৬
-
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারীসোমবার, ১২ অক্টোবর ২০২৬
-
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভীসোমবার, ১২ অক্টোবর ২০২৬