সারাদেশ

চাটমোহরে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু, স্বামীসহ আহত ৩

জেলা প্রতিনিধি প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী। দুর্ঘটনায় আহত মোস্তফা মোল্লা, আব্দুল হামিদ ও মিনহাজ উদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টেবুনিয়া থেকে চাটমোহরের দিকে যাওয়ার পথে ভবানীপুর মোড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসিনা খাতুন নিহত হন।

বিজ্ঞাপন

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর