জাতীয়

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন, প্রকাশ চূড়ান্ত গেজেট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। এতে প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেন। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করে।

আরও পড়ুন

চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর