রাজনীতি

সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে জামায়াতের ৬ দফা দাবি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে চরম দলীয়করণ ও আর্থিক লেনদেনের মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিজ্ঞতাহীন ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম ও চুক্তিনামা দেখিয়ে ডিলারশিপ দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক মনোনয়ন এবং দলীয় প্যাডে তালিকা নিয়ে ডিলার নিয়োগের অভিযোগও তোলা হয়। এসব অনিয়ম, কালোবাজারে সার বিক্রি ও চোরাচালানের কারণে মাঠপর্যায়ে কৃত্রিম সারসংকট তৈরি হয়ে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ পরিস্থিতি নিরসনে সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিলার নিয়োগে আর্থিক লেনদেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা; ডিলার নির্বাচনের মানদণ্ড ও তালিকা জনসমক্ষে প্রকাশ করা; সারসংকট নিয়ে সরকারের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি প্রকাশ করা।

বিজ্ঞাপন

এ সময় নেতৃবৃন্দ বলেন, সার, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও প্রান্তিক কৃষকদের ওপর চাপ বাড়ছে। তাই দুর্নীতি ও সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে কৃষকদের ভোগান্তি লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর