আন্তর্জাতিক

আইএমএফ- বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের ডব্লিউবিজি-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সভায় ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এ দায়িত্বকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো দেশটি এ দায়িত্ব পেতে যাচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক আলোচনায় অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সভা শেষে চিমাকে সভাপতির দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায় বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয়। এ সময় তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার কাপুর এবং বিদায়ী সভাপতি ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্প্যালডিংয়ের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর মতামতকে গুরুত্ব দেওয়া, উন্নয়ন অর্থায়ন কার্যকর ও পূর্বানুমানযোগ্য করা, বহুপক্ষীয় সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধিতে বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন চিমা।

বিজ্ঞাপন

বর্তমানে আইএমএফের সঙ্গে পাকিস্তানের ৭০০ কোটি ডলারের বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের স্থিতিস্থাপকতা ও টেকসই তহবিল (আরএসএফ) কর্মসূচি চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: ডন

একই বিভাগের আরও খবর