শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লখনউয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এসব অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে সহিংসতার যে মডেল দেখা গেছে, কংগ্রেসও সেই পথ অনুসরণ করতে চায়।
বাংলাদেশে মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: রাজনাথ সিং
কংগ্রেস ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন রাজনাথ। এ প্রসঙ্গে ১৯৯৩ সালের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই সময় নির্বাচন কমিশনে পরিবর্তন আনা হয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নবীন চাওলাকে অপসারণের সুপারিশ করলেও পরে কংগ্রেস সরকার তাঁকেই প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করে।
রাজনাথ সিংয়ের দাবি, ভোটার পরিচয়পত্র চালুর পর কংগ্রেস আর এককভাবে সরকার গঠন করতে পারেনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে সতর্ক করে রাজনাথ বলেন, গণতন্ত্র কাউকে সহিংসতার আশ্রয় নেওয়ার অধিকার দেয় না। তাঁর অভিযোগ, রাহুল বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলার রাজনীতি করছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস