রাজধানী

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে মারা যাওয়া অসচ্ছল ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। এ সময় তিনি বিরোধী দলের ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান কর্মসূচি না থাকার সমালোচনা করেন।

আরও পড়ুন

ঢাকা শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে হকার ও অটোরিকশার বিষয়টি উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে উদ্যোগ নিলে সমস্যাগুলোর সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর