জাতীয়

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করার তাগিদ সড়ক ও সেতু মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীরা অন্যায় চিহ্নিত করে সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক ভবন নির্মাণ নয়, বরং প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখাও জরুরি। জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি নীতিগত সমর্থন জানিয়ে বলেন, কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যার পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

​খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ম্যারাথনের মতো ক্রীড়াচর্চা মানুষকে ধৈর্য ও লক্ষ্য স্থির রেখে প্রতিকূলতা মোকাবিলা করতে শেখায়, যা সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে অপরিহার্য।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ জ্যেষ্ঠ সাংবাদিক, ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর