রোববার (১৮ অক্টোবর) লক্ষ্মীপুরের কমলনগরের করুণানগর এলাকায় শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারাদেশ
৫৫ বছর পর দেশে একজন ভালো ড্রাইভার পেয়েছি: প্রধানমন্ত্রীকে নিয়ে হুইপ নিজান
হুইপ নিজান বলেন, সরকারপ্রধানের নির্দেশে সম্পদের অপচয় রোধ, বিদ্যুৎ সাশ্রয়, দুর্নীতিমুক্ত থাকা এবং প্রতিপক্ষের ক্ষতি না করার সংস্কৃতি গড়ে উঠছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কটু কথা বলার পরও কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে না উল্লেখ করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম এবং কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম। এছাড়া উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।