অপরাধ

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সূর্য খাতুন (৫০) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার (৩৫) মাদকাসক্ত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্য খাতুন রান্না করার সময় উদ্দিন তাঁর কাছে নেশার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে লুকিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত উদ্দিনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি জব্দ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর