আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি রয়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) দীর্ঘ সময় সুদের হার চড়া রাখতে পারে এমন আশঙ্কায় সোনার বাজারে এই প্রভাব পড়েছে। সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়।

বিজ্ঞাপন

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের ৯১ শতাংশ বিনিয়োগকারী মনে করছেন ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর