মাদক ও অবৈধ ডিজে পার্টি পরিচালনার অভিযোগে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অপরাধ
রাজধানীতে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদকের আসর ও অবৈধ ডিজে পার্টি চলছিল বলে তথ্য পাওয়ায় এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। নিজ বাড়িতে ডিবির অভিযানের বিষয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।