বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। এটি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
সারাদেশ
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
এর আগে, মঙ্গলবার রাতে বিশেষ কার্গো বিমানে করে ইউরেনিয়ামের চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা তা বুঝে নেন। এরপর বুধবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার কড়া পাহারায় সড়কপথে রূপপুরের উদ্দেশে রওনা দেয় গাড়িবহরটি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎকেন্দ্রের একাধিক কর্মকর্তা ইউরেনিয়াম পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছাল। এর আগে গত ৩ ও ১১ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছায়।