বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার
বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, "ঢাকায় আমার নিজের কোনো বাড়ি নেই, অথচ তাদের জাবেদ নামের এক এমপির বিদেশেই সাড়ে চার শ বাড়ি রয়েছে।" তিনি অভিযোগ করেন, গত পনেরো বছরে ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাদক সেবন করেন এবং এলাকাগুলো 'বাটপারের কারখানা' হয়ে গেছে। এ সময় মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করার নির্দেশ দেন তিনি।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ ছাড়া তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন স্পিকার। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।