অপরাধ

শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

জেলা প্রতিনিধি প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এ ঘটনায় আলাউদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজ বাগান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ওই এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে চালক আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁকে শার্শা থানায় নিয়ে দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

আটক আলাউদ্দিন শার্শার উলাশী ইউনিয়নের হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া স্বর্ণ বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর