বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরেন তিনি।
রাজনীতি
দুর্গার সাজে ছবি দিয়ে ২২ বচনে ধর্ম ও সমাজ নিয়ে রুমিন ফারহানার পোস্ট
পোস্টে রুমিন ফারহানা সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ দিয়ে লেখেন, ঘুষ খাওয়া, বলাৎকার, শিশু ধর্ষণ, খুন, নারীর প্রতি সহিংসতা, সম্পদ লুণ্ঠন, খাদ্যে ভেজাল এবং অন্যের হক মেরে খাওয়ার মতো কাজ করলেও কারও ধর্ম যায় না। ধর্মকে ব্যবহার করে পাপাচার, মুনাফেকি এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো কাজগুলোর মাধ্যমে ধর্ম নষ্ট হয় না বরং ‘দুষ্টের লালন-পালনে ধর্ম মজবুত হয়’ বলে তিনি মন্তব্য করেন।
সবশেষে ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সংকীর্ণতার দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, "ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।" এছাড়া দশভুজা দেবী দুর্গাকে আটভুজা মনে করায় সমাজের একাংশকে কটাক্ষ করে তিনি লেখেন, “যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।”