বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
জাতীয়
হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’
বৈঠক শেষে সাজিদুর রহমান জানান, এই প্ল্যাটফর্মে সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। অন্য কোনো জোটে থাকা দলগুলো সেখান থেকে বেরিয়ে এসে এই জোটে যুক্ত হতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেও হেফাজতে ইসলাম তার নিজস্ব নির্দলীয় ভূমিকা ও অবস্থান বজায় রাখবে। আগামী ৫ ডিসেম্বর জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন এই জোটে অন্তর্ভুক্ত সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।