দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন
বুকে ব্যথা অনুভব করায় বুধবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) নেওয়া হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অন্যদিকে, রক্তশূন্যতার কারণে অসুস্থ হয়ে বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আরও পড়ুন
বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু অসুস্থ বোধ করায় বুধবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফেরেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
তিন মন্ত্রীর পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।