সারাদেশ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জের গোপীনাথপুর এলাকায় সড়ক পারাপারের সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়িটির সামনে চলে আসেন ফিরোজা বেগম। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ধানক্ষেতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ফিরোজা বেগম আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা বেগম মারা যান।

বিজ্ঞাপন

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর