আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর রাজনৈতিক দল ‘ভেনতে ভেনেজুয়েলা’ এই বিক্ষোভের আয়োজন করে। মাচাদো আগামী ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সমর্থনে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের আলোচনা চললেও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা না আসায় জনগণের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল সীমিত এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর