জাতীয়

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে এমন গর্হিত কাজ বন্ধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সম্মেলনে তিনি বলেন, সমাজে ইমামদের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই জুমার খুতবায় মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তাঁদের জোরালো বক্তব্য রাখতে হবে। উসকানি দিয়ে কেউ যেন দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, সম্মেলনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধিসহ নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর