রাজনীতি

নিজের মন্ত্রণালয় রেখে অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে। পুলিশ প্রশাসনকে জনগণের বন্ধু হওয়ার বদলে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, অথচ মন্ত্রী সেদিকে নজর না দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ সব জায়গায় হস্তক্ষেপ করছেন।

বিজ্ঞাপন

লুটপাটকারীদের বিষয়ে সতর্ক করে জামায়াত আমির বলেন, অতীতে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তারা এখন রং বদলে বিভিন্ন দলে আশ্রয়ের চেষ্টা করছে। জামায়াতে কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজের স্থান নেই। এ সময় তিনি বিরোধী দল হিসেবে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং ভুল কাজের গঠনমূলক সমালোচনার কথা জানান।

আরও পড়ুন

মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর