এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে কাউকে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একটি দুর্বৃত্ত চক্র তাঁর আইডিটি হ্যাক করেছে জানিয়ে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট ও শুভাকাঙ্ক্ষীদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।