অপরাধ

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) ভোরের দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৪৮ মিনিটে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটি লক্ষ্য করে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় শিল্পী গাড়িটিতে ছিলেন না, তিনি তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কাছে আইনি পদক্ষেপ দাবি করা হয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর