সারাদেশ

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বিতর্কিত মন্তব্য করে নিজেকে ‘পীরগঞ্জের একজন বিএনপি নেতা’ বলে দাবি করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি পীরগঞ্জের সেনগাঁও ইউনিয়নে একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এমপি জাহিদুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান। এ সময় পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও বলেন, “লিখে দেন, ইউএনও ইজ নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। যে সরকার থাকে, আমি সেই দলেরই নেতা। আই ওয়ান্ট টু বি ভাইরাল।” একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর