সারাদেশ

বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্সগুলো খোলার সময় চিঠিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বিএনপির সদস্য হতে এসএসসি পাস এবং কর্মী হওয়ার ক্ষেত্রে এইচএসসি পাসসহ সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেরকের নাম উল্লেখ না থাকলেও চিঠির শেষে তারেক রহমানের হাত ধরে দলে পরিবর্তন আসার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, দানবাক্সে মানুষ প্রায়ই ব্যক্তিগত নানা সমস্যা, কর্মসংস্থানের প্রত্যাশা ও বিভিন্ন চাওয়ার কথা লিখে রেখে যান, যা তাদের ব্যক্তিগত বিশ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর