অর্থনীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারিভাবে 'অনিবার্য কারণ' উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি এবং আনুষঙ্গিক দাপ্তরিক কাজ শেষ করার সুবিধার্থেই শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকে অনুমোদনের জন্য অপেক্ষমাণ উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল—তিতাস গ্যাসক্ষেত্রে দুটি গ্যাসকূপ খনন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন। এ ছাড়া পুলিশের জন্য যানবাহন কেনা, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ, ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও নর্দমা উন্নয়নসহ মোট ১৫টি প্রকল্প অনুমোদনের তালিকায় ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর