সারাদেশ

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সংস্কৃতিমন্ত্রী বলেন, জীবনযাপন ও সাংস্কৃতিক চর্চায় ভিন্নতা থাকলেও বৃহত্তর জাতীয় পরিচয়ের জায়গায় সবাই অভিন্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনায় দেশের সব জনগোষ্ঠীর অভিন্ন সত্তা ও সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাহাড় ও সমতলের মানুষের বৈচিত্র্যময় জীবনধারা বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে উল্লেখ করে তিনি একটি মানবিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু পাহাড় ও সমতলের মানুষের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নৃগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সংস্কৃতিমন্ত্রী বান্দরবান নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর