অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের নানা উদ্যোগ ও আইনি সংস্কারের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) প্রেক্ষাপটে তিনি দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা প্রত্যাশা করেন। এ ছাড়া ২০০৬ সালে তারো আসোর সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যকার যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানের সাবেক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরাসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর