প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে মো. আহসান হাবিবকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে।
জাতীয়
এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৫তম বিসিএসের কর ক্যাডারে জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বিসিএস (কর) একাডেমি ও বিপিএটিসির প্রশিক্ষণে মেধার স্বাক্ষর রেখেছেন। এ ছাড়া তিনি ভারত, মালয়েশিয়া, ফিলিপাইনসহ ইউরোপের বিভিন্ন দেশে কর নিরীক্ষা, তদন্ত ও ডিজিটালাইজেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি দুদক, বিসিএস (কর) একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবেও কাজ করেছেন তিনি।