আইন-বিচার

বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে আসেন ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তার। সেখানে একপর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজকে তিনি ভুক্তভোগী।’ ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে ওই দিন রাতেই পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভিডিওটি পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি; এটি তাঁর বাক্‌স্বাধীনতার আওতাভুক্ত। তবে ভিডিও ছড়ানোর পর স্থানীয় ব্যবসায়ীরা কথা বলতে গেলে তিনি মারমুখী আচরণ করেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত নতুন কোনো অপরাধ বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর