তথ্য উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ মেনে নেয় না। মৃত্যুর পর মানুষের বিচার সৃষ্টিকর্তার কাছেই হবে। তাই যারা এমন নিন্দনীয় কাজ করছেন, তারা সমাজে কোনো প্রশংসা বা সমর্থন পাবেন না।
সাম্প্রতিক উগ্রবাদী তৎপরতা ও টঙ্গীতে শিশু নির্যাতনের বিষয়ে ডা. জাহেদ জানান, সরকার এসব ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং টঙ্গীর ঘটনায় অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ দ্রুত কমে আসবে। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বা সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলেও স্পষ্ট করেন তিনি।