অপরাধ

মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এসআরবি-৮ কর্মকর্তা জানান, ইয়াসিন তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত হাফেজ হাওলাদারের (ছোমেত খান) ছেলে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নিতে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইয়াসিনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মঠবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর