শিল্প

তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে প্রচলিত পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় নতুন খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে জমির সংস্থান ও দ্রুত বিনিয়োগ ছাড়পত্রসহ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিক্লোর পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর