বুধবার (২৮ অক্টোবর) এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয়
প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই
সই হওয়া সমঝোতা স্মারকের মধ্যে সরকারি পর্যায়ে চারটি এবং বেসরকারি খাতে ১৭টি রয়েছে। এ ছাড়া উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার অনুদান দিতে একটি চুক্তি সই করেছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়াই এ সফরের মূল লক্ষ্য।