বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে বিভিন্ন খাল খনন কার্যক্রম এবং ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সারাদেশ
তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
তিনি জানান, মহেন্দ্রনগরের খাল খননকাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে এর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও হাঁটার পথ নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।
তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। এ কাজে চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।