পাবনা মানসিক হাসপাতালকে আর বিনোদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে তিনি আরও জানান, নতুন যোগ দেওয়া ৫০০ চিকিৎসকের প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে উন্নত রোবোটিক সার্জারির ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হবে।
সারাদেশ
মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, মানসিক স্বাস্থ্যসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে আধুনিক প্রযুক্তির সাহায্যে জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে, যাতে মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহারের সভাপতিত্বে সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলথ ইমার্জেন্সি বিভাগের প্রধান অ্যান্টনি এশফেনি ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. এ কে এম আজিজুল হক উপস্থিত ছিলেন।