জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। আর আইনবিষয়ক ব্যবস্থাপককে কমিটির সদস্যসচিব করা হয়েছে। আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাঁদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

​গত ২৯ অক্টোবর জাপানের নারিতা থেকে উড্ডয়নের আগে বিজি ৩৭৭ ফ্লাইটে এ কারিগরি ত্রুটি দেখা দেয়। তদন্ত কমিটি এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর