জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময়ে ঢাকা বিভাগে ৪৩৫ জন, চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ২৩১ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৪৮ জন, সিলেটে ১১ জন এবং বরিশালে ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

আরও পড়ুন

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর