জাতীয়

প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান অয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. আবু নাসের।

বিজ্ঞাপন

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএর মহাসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া।

আরও পড়ুন

গেস্ট অব অনার অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্রবীণদের কল্যাণে তরুণ ও যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণদের পাশে দাঁড়াতে সব সময় অর্থের প্রয়োজন হয় না। আন্তরিকতা, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আচরণও তাঁদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে এমন একটি মানবিক সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য, যেখানে প্রবীণরা তাঁদের প্রাপ্য মর্যাদা, সম্মান ও নিরাপত্তা পাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিজিএর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএর যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মনির উদ্দিন মণি, কোষাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হাসান খান, একেএম মনির হোসেন, শুখলাল মন্ডল, রাশেদুল ইসলাম রানা, এম ইয়াসিন আলী, ডা. গোলাম শওকত হোসেন ও মেজর রোখসানা ফেরদৌসীসহ আমন্ত্রিত অতিথিরা।

পরিশেষে সভাপতি উপস্থিত অতিথি, আলোচক ও সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একই বিভাগের আরও খবর