তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে। উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
সারাদেশ
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।