শিক্ষা

এইচএসসির ফল আজ, জানবেন যেভাবে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে (যেমন: HSC Dha 123456 2026)।

বিজ্ঞাপন

​আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। এদিকে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর