রাজনীতি

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীত থেকে শিক্ষা না নিয়ে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি। এ ছাড়া মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করারও দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

​একই সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দিয়ে ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার অভিযোগও তোলেন তিনি। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দলীয় সংকীর্ণতা দিয়ে জাতিকে জিম্মি করে রাখা হয়েছে; ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিন, অন্যথায় বিগত সরকারের মতোই পরিণতি হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর