অর্থনীতি

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ সময় জাটকা ধরা, পরিবহন, বেচাকেনা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি মা ইলিশ সংরক্ষণ অভিযানের পর উৎপাদিত পোনাগুলো যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মৎস্য অধিদপ্তর দেশব্যাপী এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর